একবাক্যে বাক্যহারা!
আপিস ফেরত দোমহনী বাজার থেকে তিস্তার বেশ বড় নধর বোয়ালটা সস্তাতেই পেয়ে হাতে দড়িতে বাঁধা মাছটা ঝোলাতে ঝোলাতে বাঁধ বেয়ে বেশ কিছু পথ পেরিয়ে এসে বিপুলবাবুর মনে হল মাছটা না কাটিয়ে বাড়ি নিয়ে গেলে এই ভর সন্ধ্যায় গিন্নী বড়োই মুখ ঝামটা দেবে,সাত-পাঁচ ভাবতেই বাঁধের ধারে এক সিড়িঙ্গে লোককে দেখতে পেলেন মোম জ্বালিয়ে আঁশবঁটি নিয়ে বসে আছে,বিপুলবাবু মাছটা কাটতে দিয়ে একটা মজলিশি বিড়ি ধরিয়ে বোয়াল মাছের রসায় ডুবে যেতে যেতেই ক্যারিব্যাগে মাছটি ফেরত পেয়ে মোড়ে এসে ভ্যান রিক্সায় চেপে বাড়ি পৌঁছলেন আর গিন্নীর হাতে সোল্লাশে মাছটি তুলে দিলেন, তারপর------- গিন্নী ক্যারিব্যাগ থেকে বের করে আনলেন গোটা আড়াই কেজি বোয়াল মাছের একটি আস্ত রগরগে কঙ্কাল! ©Anirban Banerjee