Posts

Showing posts from 2021

কোনার্কের কোণে।

  ।। কোনার্কের কোণে ।। জীবনের প্রথম পুরী ভ্রমনের স্মৃতি তিন বছর বয়সের।তারপরে আরো দুইবার যাওয়া হয়েছিল জগন্নাথের ধামে,কিন্তু সেই দুইবারই ২০১৬ থেকে ১৯ এর মধ্যে। এই ঘটনাটি ঘটেছিল আপাতঃ শেষবারের ভ্রমণকালে। পাহাড়-সমুদ্র আর জঙ্গলের মধ্যে চিরকালই পাহাড় আমার খুব প্রিয়।সেই কারনে পাহাড় ভ্রমণের আধিক্যই আমার জীবনে বেশী।তবু বন্ধু-বান্ধবের এবং সব চাইতে বড় কথা,গৃহ-মন্ত্রীর জোরাজুরিতেই বাধ্য হয়ে তৃতীয়বারের পুরী ভ্রমণের পরিকল্পনা পাস করতে হল এক সান্ধ্যকালীন বৈঠকে।আমাদের গ্রুপের প্রত্যেকের জীবনেই একটা জিনিস কমন,সেটা হল "উঠলো বাই তো কটক যাই!" সেই প্রবাদকে সার্থকতা দিতে পরদিনই সকাল ১১-৩০ মিনিটের মধ্যে বেগুনটারীর ভাই তথা বন্ধুসম পঙ্কজ সারাওগীর ই-টিকিটের অফিসে হানা এবং সু্যোগ পেয়ে বেশ কয়েক কাপ চা উদরস্থ করার পর,মাছ বাজারের অপবাদকেও লজ্জায় ফেলে দেওয়ার মতো দরদামের পরে দুরন্ত এক্সপ্রেসে টিকিট কেটে স্বস্তির নিশ্বাস ফেলে ঘরে প্রত্যাবর্তন। এর পরের ঘটনাও আর পাঁচটা বাঙালী পরিবারের গড়পড়তা ঘটনার মতোই।প্রতিবার বাইরে যাওয়ার আগেই কমপক্ষে সাত-আটদিন আগের থেকেই শুরু সেই ঘোরার প্ল্যান-প্রোগ্রাম নিয়ে আলোচনা সভা!ত...

ঘড়ির আড়ালে ঘোড়েল।

বেশ কিছুদিন বাদে আবার আমার জীবনের একটা অভিজ্ঞতা নিয়ে ফিরলাম।আসলে নিজের শরীর নিয়ে ব্যস্ত এবং আতঙ্কিত থাকায় আজকাল আর লিখতেও মন সায় দেয় না।তবুও কিছুদিন আগে থেকেই ভাবছিলাম এই ঘটনাটা লিপিবদ্ধ করার কথা।এই ঘটনাটা বেশ কয়েকবছর আগের,যদ্দুর মনে পড়ে,এটা ২০১৫ বা ২০১৬ সাল নাগাদের ঘটনা।এই ঘটনার আগে আগেই আমরা বন্ধুরা সবার পরিবার মিলে গেছিলাম পুরী ঘুরতে।সেখানে এক সন্ধ্যায় কোনার্কের সূর্য মন্দির চত্বরেও ঘটেছিল এক অপার্থিব অনুভূতি।সেই ঘটনা অন্য আরেক সময়ে লিখবো।তো এই ঘটনার প্রেক্ষাপট কিন্তু আমাদের জলপাইগুড়ি শহরের বুকেই।যেহেতু আমার মনে হয় যে এই ঘটনার অন্তরালে রয়েছে কোনার্কের সেই সন্ধ্যার রেশ,তাই সেই ঘটনাটার উল্লেখ করে রাখলাম।বলাই বাহুল্য জলপাইগুড়ির ঘটনাটার নির্দিষ্ট সেই ঘড়ির দোকানের নাম আর স্থান আমি উল্লেখ করতে চাই না। কারন এসব ব্যাপার নিয়ে আমার সাথে অন্য কারো নাম জড়াক বা কেউ বিব্রত হোক সেটা আমি আদপেই চাই না। সেই দিনের সন্ধ্যাটা ছিল বৃষ্টিমুখর,সন্ধ্যা নামার সাথে সাথেই আকাশ কালো করে এল,একটু পরেই শুরু হল আকাশভাঙা বৃষ্টি।আমি আর আমার এক বন্ধু সুদীপ্ত ঘটনাক্রমে গেছিলাম আমার রিষ্টওয়াচের ব্যাটারী পাল্টাতে,এই সু...