জোকার

জোকার 

সংসারের এই সংগ্রামেতে
 উঠছে নাভিশ্বাস,
জীবন এখন যন্ত্রসম-
ঝুলছে গলায় ফাঁস।
ব্যবসায়ী বা চাকরিজীবি,
তোমরা তবু-মানুষ,
আমরা তো ভাই পেট চালাতে-
ওড়াই হাসির ফানুস!
নাম তোমাদের হোক না যেটাই
নেই অধিকার-টোকার,
আমাদের তো একটাই নাম
সার্কাসেরই জোকার।
তোমরা যখন হাততালি দাও,
মন ভরে যায় হরষে-
চোখ ভিজে যায়-হয়ত তখন 
ভালবাসার স্পর্শে !
কিন্তু,মোদের কাঁদতে মানা 
সেটাই তো কেউ চান না,
 সুখেও হাসি-দুখেও হাসি-
হাসিই মোদের কান্না !
তোমাদেরই মন ভরাতে 
এই পথেতে আসা,
রং পরতে মুখ ঢেকে তাই-
রঙ্গ করি খাসা,
মুখের কালি ঢাকতে গিয়ে 
হাসিই মোদের অস্ত্র -
ক্ষুধার্ত পেট ঢাকতে জড়াই 
হরেক রঙ্গীন বস্ত্র।
তোমাদের ওই সুখের মাঝে 
নেই অধিকার-ঢোকার,
আমরা তবু হেসেই চলি-
আমরা যে তাই "জোকার"!


Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।