চরাচর

চরাচর

অকূল এ চরাচর-
গাছপালা-নদী,
পথ-ঘাট-বাড়ি-ঘর
থাকলো বা,যদি!
দেহখানি থাকবে না-
হয়ে যাবে ধুলি
মনে কেউ রাখবে না-
সবে যাবে ভুলি,
থেকে যাবে স-ব কিছু
ব্যক্তিটি বাদে,
ডাকবে না কেউ পিছু
মন তবু কাঁদে,
থেকে যাবে প্রান্তর-
ফুল-ফল-পাখি,
ভারী হবে অন্তর
বারি ভরা আঁখি!
থেকে যাবে বিশ্বাস-
প্রেম-প্রীতি-দায়
নিশ্চলে নি:শ্বাস
বাতাসেতে ছায়!
থেকে যাবে পরিজন
প্রেমঘেরা পত্র,
শোক হবে অনুক্ষণ-
দিন-কয় মাত্র.
থেকে যাবে মন তবু-
প্রিয়জন মাঝেতে
যদি কেউ-ভাবে কভু
ম্রিয়মান সাঁঝেতে !!!

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।