গুরুদেব।
চরণচিহ্ন রেখে গেছ পিছে
এখনো রয়েছে তাজা,
তোমার স্বপ্ন হয়নি তো মিছে-
ভেবে গিয়েছিলে যা যা।
জীবন আজকে যেই খাতে বয়
সবই তো তোমারই দান,
তুমি গুরুদেব,শিখিয়েছো জয়
শুদ্ধ করেছো প্রাণ।
তোমার নীতিতে বেঁধেছি কোমর
দশের জন্য বাঁচি,
তোমার আশীষে জিতেছি সমর-
এখনো জীবিত আছি।
(আমার জীবনে যে শিক্ষকের প্রভাব সবথেকে বেশী,সেই পিতৃতুল্য শিক্ষক জলপাইগুড়ি জিলা স্কুলের ঁমহাদেব পাল, যাঁকে আমি আমৃত্যু মনে রাখবো,তাঁর এবং আমার সব শিক্ষকদের উদ্দেশ্যে নিবেদিত)
Comments
Post a Comment