বৈপ্লবিক।

হিংসা,লোভ আর কাম!
তিনটে মহৎ গুণ,
পায়ে না পড়ুক ঘাম-
মাথাতে কষাও তূণ।
হিঁচড়ে মাটিতে ফেলে-
শরীরে,মাড়াও সিঁড়ি!
"উন্নতি" পেয়ে গেলে
লঙ্ঘে "আজ"-এর গিরি।
" কাল"? সেতো পিছে ছিলো
কিংবা অদূর দূরে,
আজ,কে কি যে দিলো-
চেটে নাও কুরে কুরে।




Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।