বাসন্তী।
দুচোখে ভাসছে মেঘ,চুলে মন্দারমণির ঢেউ
তোমার পলাশরাঙা ঠোঁটে-
হয়তো, আবীর মাখে কেউ।
দেহে বাঁধনভাঙা বাণ,বুকে উতাল ঝোড়ো হাওয়া
তোমার কোমল-পেলব গ্রীবা,
হয়নি আজও, গা-য়ে সওয়া!
মলের রিনিঝিনি বহে- ক্রুর কালবোশেখীর রাগে
কিতাব ভাসে রুপের ধারায়;
মনের আগুন? লুকোয় ফাগে!
Comments
Post a Comment