প্রথম জন্মদিন।

আজ প্রথম উপলব্ধি করছি আমার জন্মদিনটা!
জীবনের শুক্রানু থেকে এই পাঁচ ফুট'ন ইঞ্চি শরীরটা 
মানুষ হওয়ার চেষ্টা করেছিল তোমার কায়ক্লেশে।
অঝোর ভালবাসায় নিষিক্ত করোনি কখনো-
অকপট দায়িত্ব,নির্ঝর কাঠিন্য ৯৭ সালে মা-কে হারানোর সময় থেকে।বুঝতে দাওনি তোমার একাকীত্ব।
চক্রব্যূহের আবর্তে রেখেছিলে আমায় সুরক্ষিত,হামেশা।
আজ আমি ব্যূহচ্যূত!কক্ষপথভ্রষ্ট হয়ে দিশাহীণ নিরংকুশ।
প্রথম আজ স্নান করে খুঁজবো না তোমার পা-দুটো।
কালীবাড়ি,লোকনাথ মন্দিরের সন্দেশ গুছোনো থাকবে না তোমার দু-খানি,আলাদা।
রাতে চাঁদনীর বিরিয়ানী বা ভর্তা আজ থেকে আর আসবে না।
তুমি আমার "বাবা" শব্দটা কেড়ে নিলে আজীবন।
চোখের নোনতা জলে আজ ভিজুক তোমার পবিত্র পা।আমাকে পবিত্র করো তোমার  ছোঁয়ায়।
আমাকে আবৃত করো তোমার আশীর্বাদে-
বাবা!

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।