আঁতেল কবি।

গভীর জলের আধার রে তোর
তবুও কেন ভেসেই থাকিস?
মনের পরত নিকষ-অঘোর
তাও কেন তুই চাদর পাতিস?
রং-বেরংগের গোলাম সেজে
বিকিয়ে গেলি বিবির কাছে!
খেলিয়ে তোকে ছাড়বে লেজে
সেই হুঁশ কি মজুত আছে?
 রাহু চাটা সূর্য যেমন
তুই তেমনি গ্রস্ত হবি,
দেখিস তখন লাগবে কেমন-
বুঝলি রে ভাই, আঁতেল কবি?

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।