বৃষ্টি।

দামাল বৃষ্টিটা ভিজিয়ে দিল মন
শরীর,আত্মা থেকে শুরু করে সব
আপাদমস্তক ঝরে পড়ে সারাক্ষণ,
সূর্য প্রণামে ঘটা করে চলে স্তব।

বৃষ্টিটা আমি পছন্দ করি খুব-
ফোঁটা-ফোঁটা,মেঘে অঝোর ঝর্ণা বেশ,
মাঠে-ঘাটে-পথে-ভেজা জলে দেহ ডুব-
শিরশিরে সুখে বয়ে চলে সেই রেশ।

বৃষ্টি কখনো কুমারীর মতো ঝরে
রিনিরিনি সুরে ভালোবাসা করে দান,
যৌবনে সে-ইঅঢেল কামনা করে
অতৃপ্ততায় উজিয়ে তোলে যে বাণ।

তবু,আমি ভিজি! স্নান সেরে ফিরি ঘরে
তপ্ত শরীরে শীতলতা সারা বেলা,
বৃষ্টি তবুও সোঁদা জমি বেছে পড়ে
ইন্দ্র-বরুণ যৌথ প্রয়াসে খেলা!

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।