হায় বাঙালী।

খরাজদাদা গান লিখেছে "হায় বাঙালী হায়"
বাঙালীর সেই বাঙালীয়ানা,কিছুই নাকি নাই।
কিন্তু দাদা ভুল মেরেছে-আছে নিদান খাঁটি,
সর্বকালের সেরা দাওয়াই,পরের পিছে কাঠি!
বাকী সবই গেছে ভুলে,দেশপ্রেম বা রান্না
জিতে গেছে শতকসেরা কুমীররুপী কান্না!
বাঙালী এখন রাজনীতিতেও দফা-রফা শেষ,
বাঘাযতীনের উত্তরসূরী? আমরা খাঁটি মেষ।
পরের ঘর বা পরের স্ত্রী,কিংবা কালো টাকা
বাংলা এখন জিন্দাবাদে,সোনার জলে আঁকা।
"শ্রী"-এর এখন ছড়াছড়ি,পথে-ঘাটে-ধূলোয়,
থালা-বাটি বাজিয়ে ছাই,ফেলছে ভাঙা কুলোয়!
হায় বাঙালী!নাম রেখেছো,মাইরি তুমি সেরা!
সেই কারনেই আজও তুমি সম্মানেতে ঘেরা।।

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।