বন্ধু।

বন্ধুত্বের আলাদা কোনো দিন লাগে নাকি?
এটা তো অবিচ্ছেদ্য,চিরন্তন।
রক্তের খুচখাচ পাতা-ঘাসের আত্মীয়তার বিদ্বেষ ঝেঁটিয়ে
এতো ধমনীতে বয়ে চলা -শিলাজিতের ঝাঁঝ!
বন্ধুত্ব স্বার্থর প্রাচীর উজিয়ে বিন্যাসিত 
অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিকতায়,শৈশব থেকে চিতায়।
ভালো থেকো, 
ভালো থেকো বন্ধু,ভালো রেখো লাল রক্তের সবুজ নির্যাস।
অহমিকার আশ্বাস!

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।