ভবিষ্যৎ।
মেয়েটি আজ আর মা হতে চায় না!
এই মা হওয়ার জন্য ছিলো তার কত্ত বায়না,
কিন্তু,
আজ তার মন আর সায় দেয় না।
গর্ভে তার বাড়ছে একরত্তি নিঃশ্বাস,
তবু, গর্ভধারিনীর নেই ছিঁটেফোঁটা বিশ্বাস।
কারন,
পৃথিবীতে এখন মৃত্যুপুরীর ফিসফাস!
মহামারীর আগ্রাসে ধুঁকছে তামাম সৃষ্টি,
ঊর্ণনাভের জালে আটকে দেবতার দৃষ্টি!
আর,
আমাদের চোখে বইছে লোভের বৃষ্টি।
মেয়েটি আজ মায়েদের পথে বাড়ছে,
তার মতাদর্শ সব-চাবুকে পিটিয়ে মারছে।
তবু,
সৃষ্টির দাবী কঠিন, স্থিতধী! মূল্যবোধটা কাড়ছে।
মেয়েটির গর্ভে কাঁদছে ভবিষ্যৎ,
আমরা অপেক্ষায় রয়েছি স্থানুবৎ!
উল্লাশে-
ধ্বংস ধাইছে-চিরন্তন, সৎ!!
Comments
Post a Comment