বিলাত ফ্যারত।
আইজকালকার মাইনসি গুলা
দ্যামাক, ভীষন-ভাব!
"ছাই ফেলনের ভাংগা কুলা",
স্ট্র দিয়া খায় ডাব।
ন্যাপাল-ভুটান-বাংলাদ্যাশে
ঘুইরা আইস্যা কয়,
বিদেশ ঘুইরা আসলাম শ্যাষে
ট্যাহা কইরা ক্ষয়।
তার উপরে ভোদাই কেমন
হালায়,ঘরে যাও।
রোগ লইয়া ফিরসে যেমন
ঘুইরা বেড়ায় তাও?
ব্যাতায় পিছন লাল কইরা
শান্তি পাইতাম তবে,
বিলাত ফেরত সব ফইড়া
পামু যে হাতে কবে?
Comments
Post a Comment