দুগগা দুগগা।

মা আসছে পরের মাসে,
মনখানি তাই আশায় হাসে।
মন্দ-খলের নিকেশ হবে-
নতুন সূরজ উঠবে তবে!
কাশবনে তাই দোল উঠেছে
ঢাকের মুখে বোল ফুটেছে।
শিউলি ভোরে সুবাস ছাড়ে,
নীল মেঘেতে নজর কাড়ে!
দুগ্গা  নামে মন নাচে রোজ
বাঁচার রসদ-খুশীরই খোঁজ।

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।