অশ্বমেধ।
আমি রাজসূয় যজ্ঞে উপনীত হয়েছি বারংবার,
বৃদ্ধিশ্রাদ্ধে বিলিয়েছি দশ হাজার সন্তান!
এলিয়ে ছেড়েছি অশ্বমেধের নিকষ তেজীয়াল ঘোড়া,
আমি ভগীরথের অপেক্ষায় রয়েছি আমৃত্যু,অবিচল।
আমি তিন কদমে দান করেছি স্বর্গ,মর্ত্য,পাতাল
"বলি"রুপে বলি দিয়েছি সৃষ্টির সব অহং,
সত্য,ত্রেতা,দ্বাপর ঘুরে স্বর্ণমুকুটে স্থান দিয়েছি কল্কিকে
আমি পাঁচ হাজার বৎসর ঘুরে চলেছি কঠোর দূর্বিপাকে।
আমি পরশুরামের কুঠারে বিদীর্ণ করেছি পিতার আদেশ,
অশ্বত্থামার মণি ছিনিয়েছি সুদর্শনের প্রহারে
অপেক্ষায় রয়েছি শেষনাগের কালকূট নির্গমনের,
আমি দৈবআদেশে জঠর খুঁজে চলেছি অবিরত-
পুনঃপ্রতিষ্ঠার।
Comments
Post a Comment