আয়ুষ্মান।

আকাশভরা সূর্য ছিল অথৈ
ঝিলিক মেরে প্রতিবিম্ব, উঁকি মারতো নক্ষত্র!
কতো কবি সেই আঁতাতেই নির্ঘুম আশেপাশে,
তবু-অলস আকাশ আড়মোড়াতে অনীহা ভাঙতো।
ছায়াপথের হেঁটে চলা আলোকবর্ষের ধাঁধাঁয়
বিস্মিত-নিটোল যুবতীর টোল পড়া উপচানো গাল
বিতৃষ্ঞায়।। কালির আঁচড়ে অলিখিত গ্রহপথে
অবিচল।তবুও-
আকাশে সূর্য রথ ছোটাতো টগবগিয়ে!
চরকিপথে অপেক্ষায় আপামর সভ্যতা
কল্কি অবতার অবতরন করবেন
অষ্টাদশ যুবক বেশে,
সূর্যের লাগামছাড়া লাগামে বাজবে 
হরতালের দুন্দুভি!আর-
হাঁসফাঁসে ফেঁসে থাকা মানব জাতি
দীর্ঘশ্বাসে ফেলবো স্বস্তির শ্বাস,
আয়ুষ্মাণ!!!

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।