ঊজ্জ্বল।

ঊজ্জ্বল,আমি পারিনি তোমায় ছুঁতে
বরং,নিভিয়ে দিয়েছি আলো!
বুকের সীসার আবেশ তুঁতে
রক্ত,ভেজেনি সেখানে কাল ও।

ঊজ্জ্বল,বাবা বলতো আঙুল তুলে 
যেন-নামটায় থাকো তুমি,
আমি বিবর্ণ রোজ-ভুলে
তোমায়, কবরে রেখেছে ভূমি!

ঊজ্জ্বল,প্রতি সূঁচের ডগায় সত্য
তাই,পরিনতি ওড়ে ঝড়ে,
তোমার অহমিকা ভাসে কত্ত-
মিছে,মাথা খুঁড়ে রোজ মরে।

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।