দাসখৎ।

দিনকাল খুব বাজে-
টাকা ছাড়া কিছু নেই,
মানুষ জন্তু সাজে
ধর্মতে খোঁজে খেই।
বাপ-মা-তে শুরু করে
দেহটাও বেচে শেষ,
তবু যদি মন ভরে!
টাকা লাভে-সুখ বেশ।
মানবতা? ইতিহাসে
হারেমেতে দিনপাত,
পশ্চাৎ রাখা বাঁশে-
"মধ্যমা" বাছে হাত।
বিকৃত ভোগ পথে
দিনভর যাতায়াত,
অনায়াস দাসখতে
জীবনটা কুপোকাৎ।

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।