পুরুষকার।

মোমবাতি জ্বলে চলে,
জ্বলে-ধর্ষিতার কামড়ে নেওয়া উলঙ্গ লাশ!
কখনো রাস্তার অন্ধকারে,গ্রামের আলে,জলে
সেই ভোগ্যদের ছড়ায় দীর্ঘশ্বাস।
নেতা,অভিনেতা,মন্ত্রী,আমলা
শ্বাপদ-সুযোগে ঝাঁপায় সব বীরের দল,
সবুজ গান্ধী বা বারুদে মিটিয়ে মামলা
জনগণের টাকায় আয়েস,
জমানো ছল।
পাড়ার চায়ের দোকান থেকে পাঁচতারা, সবখানে
ভোগ্য-নারী,লেলিহান লোভ,
শিশ্নপ্রধান পুরুষ কামাতুর দৃষ্টি হানে
তবু বাড়ে না পুরুষ-প্রধান সমাজের ক্ষোভ।
চাবুকের কষাঘাতে চিরে দিতে হয়
ভদ্রতার ছদ্মজাল,পরিচয় আর বেশ,
তবু যদি পুরুষকারের উদয় হয়,
যদি-
জেগে ওঠে,বেঁচে ওঠে মানবতার রেশ।



Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।