বৃত্ত।

এসো আবার আলোর বৃত্তে ফিরি
গড়ি আবার মৃত্যুহীণ প্রাণ,
লঙ্ঘে আসি চরম চড়াই গিরি
হঠাই দূরে মৃতের শীতল ঘ্রাণ।
এসো আবার প্রেমের বাগান সাজি
সৃষ্টি হোক অমোঘ অটল কৃষ্টি,
হারাম নয়,হালালেতেই রাজী
বর্ষে দিই অমৃতধারার বৃষ্টি।
এসো সবাই হাতকে করি শক্ত
চোয়াল কঠিন, দৃষ্টি ভবিষ্যত, 
মিথ্যে না যায় শ্রমের নোনা রক্ত
জ্বালিয়ে ভাসাও অতীতের দাসখত।
এসো এবার বর্তমানে ফিরি
গড়তে হবেই সবুজ গ্রহ খানি,
ফিরতে হবেই পুরোনো ধানসিঁড়ি
চলো সবাই ফিরিয়ে সেটাই আনি।

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।