ঈশিতা।

ঈশিতা,তোর হ্যাংলামি ভরা চোখ,
তুই প্যাঁচ কষতে থাকিস শুধু মনে
কখনো,আলসেমিতে উথলে ওঠা রোখ-
আবার,ভাঁটায় ভেসেই উজান পরক্ষণে।

শুনলাম,দিন গুজরানে তোর বড়োই বাধা?
অজুহাতের বাহার চমকে ওঠে খুব,
তুই ঢাক পিটিয়ে অবজ্ঞাতে-
আনমনে তাই আধা
নগণ্যতার পাথারে তাই 
মারিস অতল ডুব!

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।