মা আসছে।

ভোরের প্রভাতী গানে
দিন হয় শুরু,
শিউলি ডাকছে ঘ্রাণে-
মন উড়ুউড়ু।
পেঁজামেঘে আনমনা
আকাশের মন,
দিন বাকি হাতে গোণা-
কাটে না যে ক্ষণ।
আগমনী ভাসছে
বাতাসেরই সুরে,
প্রকৃতিও হাসছে-
ভুবনটা জুড়ে।
মায়ের ভিড়বে তরী
পৃথিবীর ঘাটে,
"দুগগা -দুগগা"স্মরি-
দিন ক'টা কাটে!






Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।