মলাট।

অন্ধকারের গাঁথনি উঠিয়ে 
দূর্ভেদ্য করেছি মন,
অগ্নিস্নানে অস্পৃশ্যতার
বিকিয়েছিলাম ধর্ম!
মোমবাতিটা জ্বালিয়ে হাতে
ঘুরলাম অনেকক্ষণ,
তবু,ফল পেলো না জাতিস্মরের
পূর্ব-জীবন কর্ম।

সুজাতার আনা পায়েস চেটে
হনহনিয়ে হেঁটেছি বারবার,
দেবতার দেমাকি পোশাকের মলাটে
দেশলাই জ্বেলে চলেছি প্রতিক্ষণ!
দৈবলোকে চৈত্রমাসে 
রমরমিয়ে চলছে অবাধ ছাড়,
আর হাড়-হাভাতে মর্ত্যবাসী
তৃতীয় নয়ন বেচেই কামায় ধন।

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।