তরাজু।

বুক-পেট এক হয়ে বিপ্লবে বাধা
একমুঠে চকচকে ইস্পাত ছুরি,
বধিরের রাজত্বে বৃথা-গলা সাধা
হবু-গবু একজোট!আহা,কি বা জুড়ি!
অভুক্ত রাজপাট-কোষ ভরা জ্বালা
ঋণদায়ে অস্ফুট,হাঁড়িকাঠে মাথা,
রোজ রাতে একটাই গেয়ে চলা পালা
সকালে অপ্রতীম,লেখে বীর গাঁথা।
লুটেরার সম্পদে অধিকারী রাজা
দর্পনে বিম্বিত সামাজিক ত্রুটি,
ঝুপড়িতে বাস করে-ভোগবাদী সাজা
তরাজুতে হাহাকার,মুখে পোড়া রুটি।

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।