অনির্বাণ।
আজ নতুন বছরে
জানাই তোমারে
প্রীতি ও ভালোবাসা,
ভালো থেকো,তবে
ভালো রেখো সবে
রইবে এটাই আশা।
দুর্দিন বড়
সাহসেতে জড়ো
বাঁচো ও বাঁচিয়ে রাখো,
মতি স্থির করো
ঘরে জড়োসড়ো
মঙ্গলদীপ আঁকো।
বিপদের ঘ্রাণ?
পাবে পরিত্রাণ
অমোঘ বিপদ থেকে,
বাঁচাবে যে প্রাণ
আশা অনির্বাণ!
নতুন শপথ রেখে।
Comments
Post a Comment