হাতছানি।

তোমায় দিয়েছিলাম আকাশ
তুমি দিলে অন্ধকূপ,
তোমায় দিয়েছিলাম বাতাস
তুমি দিলে আমায় যূপ।
তোমার ভালোবাসায় ধনী
আমি খুঁজেছিলাম সুখ,
ভেবেছিলাম পরশমণি
তুমি ঝাঁপিয়ে দিলে দুখ।
তোমার অভিশাপের দাবী
আমার হচ্ছে পুরো রোজ,
খাচ্ছি পঙ্কলেতে খাবি
ভুলেছি শক্ত ডাঙার খোঁজ।
তবু তোমায় ভালোবাসি
তবুও তোমায় শুধু চাই,
বারবার ফিরেও যেন আসি
আজকে যতোই দূরে যাই।



Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।