অনাথ আমি।
নতুন বছরের প্রথম দিন-
"অভিশাপ "হয়ে রবে,
তুমি এইদিন -হয়ে প্রাণহীণ
নিথর হয়েছো, শবে!
অনাথ করেছো,বেঁচে আছি "নামে"
তোমার ছায়াটি খুঁজে,
নোনা জল আজো, গাল বেয়ে নামে
আনমনে, অবুঝে।
সব স্মৃতিগুলো, দিন-রাত তাড়া-
করে চলে- অবিরত,
তুমি চলে গেছো, আমি দিশেহারা
মনের গভীরে ক্ষত!
মা আর তুমি একসাথে নাকি?
আছো কি গভীর সুখে?
তুমি বাবা-দেখো,আমি কেন বাকি???
অনাথ, রয়েছি-- দুখে।
Comments
Post a Comment