বশ।
বিকলাঙ্গ চরিত্র,সঙ্গে দ্বিধাগ্রস্ত মন
রক্তসিক্ত জনপদে ঠান্ডা চাঁদের আদর!
জলজ ঘাতক অস্ত্র, সাথে-অষ্টাদশী ক্ষণ
নিষ্প্রাণে তাই মসজিদে দেয় মিইয়ে যাওয়া চাদর।
নিঃসঙ্গতায় উচ্ছ্বসিত-উদ্বেলিত মন্ত্র
অনন্ত আভিজাত্যে ভাসে-কর্মফলের ভোগ,
স্বপ্নময়ী হিল্লোলে তাই প্রতিবিম্বের তন্ত্র
চুন-সুড়কির আস্তরনে গহীন-অসাড় রোগ।
অসহ্যতার সীমাকীর্ণে নিরুদ্দেশী কাল
ভেজা ঠোঁটের মৃত্যুচুক্তি-হলফনামায় সই
শিরশিরানির অভিব্যক্তি-কন্দরে দেয় গাল
ফেনিল ঢেউয়ে নিদ্রাসিক্তর পায় না কোনো থই!
যমের সেনা,কদমতলে হাজিরা দেওয়া কাজ
অপ্সরাদের যোগ-সাজসে মর্ত্য করে বশ,
মুগুরনাচে ছৌ-শিল্পীর চৈত্র-ছাড়ের সাজ
দেবরাজে তাই মিষ্টি হেসে ফেনায় দ্রাক্ষারস।
Comments
Post a Comment