ক্ষয়।

বন্ধু যখন ফাটল ধরায়- 
মান-অভিমান লুটায় মনে,
দু-চোখ গলে দু:খ ঝরায়
গ্রানাইট চাপা-বুকের কোনে।
বন্ধু যখন ভুল বুঝে রাগ
উগরে ফেলে-মুখের গায়ে
চুপ করে মন,ফোটায় বিরাগ
মান-অভিমান? নীরব সায়ে!
বন্ধু যখন হাত ছেড়ে যায় 
একলা করে,মাঝপথেতে-
ঝাপসা নজর,ছাঁট লাগে গা-য়
শুকনো আবেগ-ক্ষয়,ক্ষতেতে।

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।