কলির কেষ্ট।

কেষ্ট যদি থাকতো রে আজ-
গোপীর সাথে করতো যে চ্যাট,
ডিস্কো থেকে,হুক্কা বারে-
আজব সেজে,লীলার বিরাজ
কিংবা মলে,খসতো যে গ্যাঁট!

কেষ্ট যদি মামীর সাথে 
করতো প্রেম আজ-পার্কে গিয়ে,
আমূল বাটার কিনেই খেতো
চীজ-আইসক্রীম থাকতো পাতে,
কিংবা লস্যি!মালাই দিয়ে।

কেষ্ট যদি চোর-ডাকাতে
কিংবা মামা,মারতো প্রাণে?
চক্র যদি থাকতো হাতে?
আইন-প্যাঁচেতে পুলিশ-হাতে
যাবজ্জীবন,কিংবা ফাঁসী
ঝুলতো,কেসে-ফাঁসতো জানে।

কেষ্ট যদি কাপড়-জামা
লুকিয়ে দিতো সব মেয়েদের,
কিংবা ঢিলে-ভাঙ্গতো কলস!
ইভটিজিং-এ মারতো হামা
জীবনভর চলতো যে জের,
হাজতবাসে বনতো অলস।

(রচনাকাল ২০০১)

    

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।