বিশ্বাস।

বিশ্বাসে মিলায় বস্তু
তর্কে বহুদূর,
বিশ্বাস অন্ধ হলেই
ভাঙ্গবে চুরচুর।
যাচাই করতে হবে-
ভরসা করার আগে,
তবেই হঠাৎ তোমায়
পাবে না কেউ বাগে!
নিজের কিংবা পর,
বাছাবাছি ছেড়ে-
পাল্লায় মাপবে আগে
দূর্বলতা ঝেড়ে।
নইলে- করাল গ্রাসে
ফাঁসবে আজীবন,
সবই মিশবে ধূলোয়,
মান-সম্মান-ধন।

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।