সুখ

­


নিকষ দু:খভরা আকাশ কোটর মাঝে-
সাদা বক ভেসে চলে আড়াআড়ি,
সুখ আজ ফল্গুতে;দেহটা লুকোয় লাজে-
অনাবিল মোহনাতে তাড়াতাড়ি.
অশেষ স্রোতের ঢেউয়ে মনভরা বিষগাছে
একান্ত অগোচরে দিনপাত,
আমৃত্যু অনশন-আত্মাকে আনে কাছে
দু:সহ স্বপ্নেতে সারারাত.
বাতিল খেজুর রসে-মোহ জাগে দেহটাতে,
দুর্বার অপ্রেমে কুপোকাত!
ভনভনে মিছিলেতে লোকজন বাঁচে আঁতে-
অযাচিত জায়গাতে পড়ে হাত.
স্থাবর যা আছে পাশে-তাই নিয়ে মাতামাতি
সুখ-স্নানে আমৃত্যু দরবার,
দুইদিন অম্লতা,অনুযোগ,হাতাহাতি-
অজুহাত- স্বার্থতে লড়বার.
উড়ুক্কু চাহিদাতে নির্মম কষাঘাত,
তুষচাপা হৃদয়েতে আর্তি,
করতালি-করজোরে-অসহ্য প্রাণপাত
জীবনটা-অযাচিত,বাড়তি!

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।