কেরালা।।

কেরালা,
তুমি বিদ্বান তবু
মান-হুঁশ কিছু নেই,
তোমার জঠরে মানুষ? প্রভু!
সে শুধু রুপেতেই।

কেরালা,
তোমার শরমেতে আজ-
মাথা হয়ে গেছে নত,
ধিক্কারে ভরা-করে গেলে কাজ,
সমাজের বুকে ক্ষত।

কেরালা,
আজ রক্তঅশ্রু,ঝরছে
দুর্নিবার,
মানবতা মাথা খুঁড়ছে
আর,বুকে শুধু হাহাকার!

(আজ ৩-৬-২০২০,কেরালায় আনারসের ভেতর বাজি ভরে গর্ভবতী হাতীকে হত্যার পরে,আর কিছু ভাল লাগছে না।)

© Anirban Banerjee

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।