প্রত্যুষা

 প্রত্যুষা 

কঙ্কালসার সকালে অজন্তার শিহরণে ঘুম ভাঙ্গে,
যৌবন উদ্ভিনা অজন্তার নিতম্বের হিল্লোলে-
মন ভারিক্কী--
কচুপাতায় শিশিরবিন্দুর ন্যয়।
যকৃত থেকে কামনার নোনতা স্বাদ-
উর্ণনাভের ন্যয় ছড়িয়ে পরে-
সারা শরীরে।
নাভির চারপাশে কেঁদে ওঠে বিসমিল্লার সানাই,
অবদমিত হতে চায় ক্ষুধার্ত প্রাণ!
কিন্তু, তারপর ???
তারপর চাই শারীরিক উষ্ণতা,
পথিপার্শে লুটায়িত অন্ত:স্বত্তা পাগলিনী 
কিংবা শরীর ধনী ভিখারিনীদের মত,
 শীততাপ নিয়ন্ত্রিত ঘরেও 
কামনার টিপ্পনী একই!
সূর্যের রথ চর্কিপাক খেয়ে চলেছে 
অবিরত,
সাতটি সবলা ঘোড়া র মুখেতে নেই বিশ্রাম।
প্লীহার জ্বরের ম্যাজ ম্যাজে শরীরে ভাসছে 
হিং দেওয়া পাপড়ের আঘ্রাণ।
রচনা করে চলেছে রসনার রস 
শুষ্ক,শোণপাপড়ি ওষ্ঠ !
তবুও-অশ্বশক্তিতে ছুটে চলেছে জীবন,
চৈত্রের ফুটিফাটা মেদিনীতে 
চুল্লীতে সেকে নেওয়া রুহ !!!!

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।