অর্চিস্মিতা

 অর্চিস্মিতা

অর্চিস্মিতা তোমার জন্য 
অবৈধ সম্পর্কে জড়াইনি কখনো,
চিন্তনে-মননে-তোমার উষ্ণ ভালবাসায় 
 ভাপিয়েছি আমার মন!
চ্যবন্ মুনির মত আবৃত করেছিলাম 
আমার আপাদমস্তক
তোমার ভালবাসার-মূকাভিনয়ে।
অর্চিস্মিতা তোমার জন্য-
প্রানবন্ত প্রাঞ্জল হয়েছিলাম ক্ষণকাল।
ধর্মভীরু যুধিষ্ঠিরের মত 
জীবন্ রথের চাকা উঠে থাকত 
ক"য়েক ইঞ্চি উপরে,কিন্তু--
ভালবাসার দ্রোনাচার্য কেড়ে নিল-
একলব্য বিশ্বাস !!
অর্চিস্মিতা তোমার জন্য 
বহুবার ধোঁয়াটে হয়েছে আমার মন,
অনেক উষ্ণ প্রস্রবণ গড়িয়ে পড়েছে 
চোখের হৃদয় সিঞ্চন করে,
তপ্ত বিছানা পরিবর্তিত হয়েছে 
ভীষ্মের শরশয্যায়। 
তবুও ভালবাসার কবচ-কুন্তলে 
সংরক্ষিত ছিল তোমার যৌবন,
অর্চিস্মিতা তোমার জন্য 
কাটিয়েছি জীবন বেপরোয়া,
গলাধ:করণ করেছি সব হলাহল,
তবুও-
জীবন আজ বড্ড আলোনা 
অর্চিস্মিতা ---
তুমি কি জিইয়ে রেখেছ প্রেম????

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।