মহাপ্রস্থান
মহাপ্রস্থান
মহাপ্রস্থানের পথে যাত্রা হলো শুরু,
আজীবন রক্তক্ষয়ী সংগ্রামে ক্লান্ত-বিধ্বস্ত
ওরা, আজ সর্বহারার দলে !
মহার্ঘ স্বর্ণমুকুট আজ বর্জ,
বর্জ-গান্ডীব,অক্ষয়তুন,ভল্ল,
সঙ্গে-সত্যও!
ওরা ছয়জন চলেছে সর্বহারা!
ওদের কঠোর কৃচ্ছসাধন,অজ্ঞাতবাস-
আজ নিরর্থক,মূল্যহীন!
ওরা চলেছে মহাপ্রস্থানের পথে!
ওদের স্বর্ণখচিত রাজদরবার,কোষাগারপূর্ণ মনি-মানিক
আজ বড়ই অব্যক্ত,অসহায়!
বর্তমানের নিক্তিতে ওদের তুলছেন ঈশ্বর,
অতীতের রোজনামচায়!
অসহনীয় পথশ্রমে ওরা ঘর্মাক্ত,ক্লান্ত,মূর্ছিত!
কিন্তু-
ওরা দেবপুত্র মর্যাদাপ্রাপ্ত!
এক-এক করে মৃত্যুমুখে পতিত কর্তব্যের
খতিয়ানে সর্বসান্ত ছয়জন........!
ইন্দ্ররথ ও ঈশ্বরচালিত রথের সওয়ার দিকগজ
অহংকারেরা চলেছেন-
তুচ্ছ সারমেয়র নির্লিপ্ত পশ্চাদপসরণে!
কুরুক্ষেত্রের অস্তগামী বীর-পুঙ্গব্গন
চলেছেন-পদব্রজে স্বর্গের সিড়ির সন্ধানে---
মহাপ্রস্থানে!!!!!
Comments
Post a Comment