সমাজ



সমাজ

আজ কাল পরশুর রোজনামচায়-

অনাহুত মুখোসের দরকার,

গিরগিটি-জনগণ রাজস্তুতি গায়

পঙ্কিলে সর্পিল-সরকার!

"ধর্ম" না "অধর্ম"-বিচার্য নেই আর

সাদামাটা জীবনটা? লুপ্ত,

যেন-তেন-প্রকারেণ ভরে চলে কোষাগার

"মানবতা"-মননেতে সুপ্ত.

অবৈধ যোগাযোগে বাবা-কাকা একাকার

ঘুরে-ফিরে শরীরের দাবী,

নেশাতুর সমাজেতে কে বা আজ আছে কার?

"মানবতা"ক্লেদ মাঝে খাবি!

উত্কোচে উত্সব,সমাজবিরোধী সবে

সমাজসেবক রূপে ঘুরছে,

"টাকা মাটি-মাটি টাকা"-বচনটা মেনে তবে

সমাজেতে কূপ কত খুড়ছে!

মিছিলে মিলিয়ে হাত,দশজন এক হয়ে

"প্রবচন"কতই যে উড়ছে,

সমাজটা দ্রুতবেগে-চলছে যে শুধু ক্ষয়ে-

জনগণ ভেতরেতে পুড়ছে !!!

Comments

Popular posts from this blog

গুরুদেব।

রাজ।

শেষ লেখা।