অতিথি
অতিথি
অতিথি,আপনাকে
স্বাগত !!!
জানালার গোবরাটে-গন্ধরাজের ডালিতে,
ফলসার টক-মিষ্টি স্বাদকোরকে.
আপনার থেকে
জানতে চাই
-
বহির্বিশ্বের হাল-হকীকত!
অতিথি,আপনাকে
স্বাগত !!!
কাকভোরের আবছায়াতে,গোধুলির অস্তে,
কাকচক্ষু জলে,
আপনার থেকে
শুনতে চাই-রাজা উজিরের
মন্ত্রণা,
বুঝতে চেষ্টা
করি আলিঙ্গনের
উষ্ণতা,
নিম্নচাপের টাটকা
ভারী বাতাস
!!!
অতিথি,আপনাকে
স্বাগত !!!
স্বামী পরিত্যক্তা
যুবতীর সন্দিহান
চরিত্রে,
কিশোরীর ঋতুচক্রের
প্রথম আবর্তে.
আপনার সাথে
যুঝতে চাই-
বিপ্লবের অলিন্দে
!!
অতিথি,আপনাকে
স্বাগত !!!
জীবন পণ
করা সংসপ্তকের
ঔদ্ধত্যে,
অসামাজিক মধ্যবিত্তের
রক্তাল্পতায়......
আপনার নিশ্বাসে
খুঁজি-
উচ্চশ্রেণীর চর্ব-চর্বনের স্বাদ.
অতিথি,আপনাকে
স্বাগত !!!
এঁচর ভরা
কাঠাল গাছের
পাতায়,
মুকুন্দের ঝরে
পরা পাপড়িতে....
আপনার বিশ্বাসে
পাই-
আফিঙের গভীর
নেশা.
অতিথি,আপনাকে
স্বাগত !!!
এই-গড্ডালিকা
প্রবাহের চরে,
শুকনো বালির
তরমুজে,
আপনার শুকিয়ে
যাওয়া করকরে
ঠোঁটে,
অতিথি,আপনার
আজানুলম্বিত স্বাধীনতায় দেখি-
শরীরখারাপের উল্কি......!!!!!
Comments
Post a Comment